News71.com
 Bangladesh
 11 Sep 16, 06:19 PM
 330           
 0
 11 Sep 16, 06:19 PM

ঢাকা-টাঙ্গাইল মহাড়সকে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত কমপক্ষে ১৬ ।।

ঢাকা-টাঙ্গাইল মহাড়সকে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত কমপক্ষে ১৬ ।।

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। এদিন দুপুর পৌনে ১২টার দিকে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের হতেয়া নামক স্থানে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, দুপুর পৌনে ১২ টায় ঢাকা থেকে বগুড়াগামী একটি লবন বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এরপূর্বে ভোরে একই উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের ১০-১২ যাত্রী আহত হয়।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট ইফতেখার বলেন, ভোর ৬ টার দিকে ঘটা এই দুর্ঘটনার পর বেশ কিছু সময় রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর রফিক বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলায় নাহিদ ফিলিং স্টেশনের কাছে একটি প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের চার যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে আজ সকাল থেকেও মহাসড়কে যানবাহনের তীব্র চাপ লক্ষ করা গেছে। কয়েকটি পয়েন্টে থেমে থেমে গাড়ি চলছে। জীবনের ঝুঁকি নিয়ে বাস-ট্রাক-পিকআপের ছাদে করে পরিবার-পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে জীবিকার তাগিদে রাজধানীতে পাড়ি দেওয়া মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন