News71.com
 Bangladesh
 11 Sep 16, 06:18 PM
 317           
 0
 11 Sep 16, 06:18 PM

টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৯।।

টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৯।।

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার বিকাল পর্যন্ত ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছে গাজীপুর জেলা প্রশাসন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পাশে গাজীপুর জেলা প্রশাসন একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম দায়িত্ব পালন করছেন। সেখানে কারখানার নিখোঁজ শ্রমিকদের তালিকা জমা নেয়া হচ্ছে।

কন্ট্রোল রুমে রবিবার দুপুর পর্যন্ত ৯ জন নিখোঁজ শ্রমিকের তালিকা জমা পড়েছে। এরা হলেন- মাগুরা সদরের চনপুর ইডারন গ্রামের আ. মালেক মোল্লার ছেলে আজিম উদ্দিন (৩৬), টাঙ্গাইলের মির্জাপুর থানার উকুলকি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭), গাজীপুর মহানগরীর হিমারদিঘী আমতলী বস্তি হরিজন কলোনীর দিলীপ ডোমের ছেলে শ্রী রাজেশ বাবু (২২),  লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (৩২), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ঝিগার বাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫), একই এলাকার সুলতান গাজীর ছেলে মো. আনিছুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুর থানার মেছেরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০), চাঁদপুরের কচুয়া থানার তেগরিয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে নাসির উদ্দিন পাটোয়ারী (৪৫) ও কুমিল্লা মুরাদনগর থানার টনকী গ্রামের মো. তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০)।

কন্ট্রোল রুমের পাশে নিখোঁজদের স্বজনরা প্রিয়জনের খোঁজ নিতে এসে ছবি হাতে কান্নায় ভেঙ্গে পড়েন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন