
নিউজ ডেস্কঃ হবিগঞ্জে পূবালী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে আব্দুল হক নামে এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে শহরের পূবালী ব্যাংক প্রধান শাখার বুথ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল হক হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের বাসিন্দা।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, সকাল ১০টার পর তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৩টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটিএম বুথের টাকা-পয়সা খোয়া যায়নি।