
নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল সেক্রেটারি মনিরুল ইসলাম প্রকাশ রাজু (২৪) চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৯টার সময় ঢাকার শ্যামলী ক্রিসেন্ট হাসপাতালে মারা গেছে। রাজু সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
রাজু মহিদীপুর গ্রামের মান্নান ড্রাইভারের বাড়ি রাশেদুল ইসলামের ছেলে। রাজু গত মঙ্গলবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের জমিদার হাট বাজারে এক মোটর সাইকেল সড়ক দুর্ঘটনায় আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শ্যামলী ক্রিসেন্ট হাসপাতাল ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৯টার সময় সে মারা যায়।
আজ রবিবার বেলা ১১টার সময় রাজুর নিজ গ্রাম সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এজি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় অংশ নেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আাজাদ, উপজেলা বিএনপির সেক্রেটারি মোক্তার হোসেন পাটোয়ারী সহ বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।