News71.com
 Bangladesh
 11 Sep 16, 05:14 PM
 416           
 0
 11 Sep 16, 05:14 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ....

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ....

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ও বিএনপির ষড়যন্ত্রমূলক সকল কর্মসূচিকে প্রতিহত করতে প্রস্তুত হচ্ছে ক্ষমতাসীন আওয়ামিলীগ। ইতোমধ্যে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা কমিটি গঠনের কাজ সম্পন্ন করেছে দলটি। সিদ্ধান্ত অনুযায়ি আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই কাউন্সিলের মাধ্যমে যে নতুন কমিটি ঘোষণা করা হবে, তারাই আগামী দিনে রাজপথে থেকে রাজনীতি করবে। সেটা মাথায় রেখেই আগামী কাউন্সিলে দল সাজাবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

আওয়ামী লীগের একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান ও আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখেই ২০তম কাউন্সিলে দলের সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে চায় শেখ হাসিনা। ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের বিগত দিনের কার্যক্রম নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন দলীয় সভানেত্রী।

সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিন ইমেজধারী ও মাঠের রাজনীতিতে সরব এমন নেতার্মীদেরই আগামী কাউন্সিলে পদ-পদবি দিবেন।এদিকে আগামী দিনে বিএনপির সকল ষড়যন্ত্র মোকবেলা ও ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়াসহ সার্বিক দিক বিবেচনা করেই দল সাজাবেন বঙ্গবন্ধু কন্যা।

জানা গেছে, বিগত দিনে যারা দলকে ইমেজ সঙ্কটে ফেলেছে, বেফাঁস মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছে এবং পদ নিয়ে শুধু বসে থেকেছে। তাদেরকে আর দলে রাখতে চায় না দলীয় প্রধান শেখ হাসিনা। এবারের কাউন্সিলে চমক দেখাতে চায় মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী এ দলটি। এবার একঝাঁক তরুণদের দলে নিয়ে আসতে চাইছে আওয়ামী লীগ।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠা থেকে আওয়ামী লীগ নেতা তৈরী করে আসছে। এবারও এর ব্যতিক্রম হবে না। পূর্বেও যেভাবে দলে নতুনদের জায়গা হয়েছে এবারও হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন