News71.com
 Bangladesh
 11 Sep 16, 04:53 PM
 370           
 0
 11 Sep 16, 04:53 PM

ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে দম্পতির আত্মহত্যা।।

ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে দম্পতির আত্মহত্যা।।

নিউজ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।


নিহত দম্পতি হলেন তালোড়া পৌরসভার দেবখণ্ড এলাকার আরিফুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগম। তবে প্রাথমিকভাবে এই আত্মহত্যার কারণ জানা যায়নি।


দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, দম্পতির এভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন