News71.com
 Bangladesh
 11 Sep 16, 04:40 PM
 320           
 0
 11 Sep 16, 04:40 PM

সাঁথিয়ায় ভিজিএফের ১২৯ বস্তা চাল উদ্ধার, আটক ১।।

সাঁথিয়ায় ভিজিএফের ১২৯ বস্তা চাল উদ্ধার, আটক ১।।

নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বাজার থেকে সরকারি ভিজিএফ কার্ডের ১২৯ বস্তা চাল উদ্ধার করেছে। এই ঘটনায় গোডাউন মালিক শ্যামমল দাসকে (৫০) আটক করা হয়।


জানা যায়, আজ রবিবার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শ্যামল দাসের গোডাউনে অভিযান চালান। এসময় সেখান থেকে ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ডের ১২৯ বস্তা (৬৪০০কেজি) চাল উদ্ধার করে। সরকারি চাল অবৈধভাবে গোডাউনে রাখার অপরাধে মালিক শ্যামল দাসকে আটক করা হয়।


উদ্ধারকৃত চাল সাঁথিয়া থানায় রাখা হয়েছে। উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ১২৯ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, উদ্ধারকৃত চাল আমার পরিষদের নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন