News71.com
 Bangladesh
 11 Sep 16, 04:34 PM
 284           
 0
 11 Sep 16, 04:34 PM

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া : দুদু

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া : দুদু

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'খালেদা জিয়া ও তারেক রহমানের নবম কারামুক্তি’ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন জাতীয়তাবাদী কৃষক দল এ আলোচনা সভার আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হলো খালেদা জিয়া ও তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর সিদ্ধান্ত জনগণ কখনো মানবে না বলে দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। এসময় তারেক রহমান একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলেও মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, স্বাধীনতা পরিষদের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল সাত্তার পাটোয়ারী প্রমূখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন