News71.com
 Bangladesh
 11 Sep 16, 03:57 PM
 308           
 0
 11 Sep 16, 03:57 PM

আগামী জাতীয় নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে : মাহবুব উল আলম হানিফ।।

আগামী জাতীয় নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে : মাহবুব উল আলম হানিফ।।

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ও জঙ্গিবাদ লালন করেছে। বিএনপি যদি সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসে তাহলে আওয়ামী লীগ অভিনন্দন জানাবে।

এ সময় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মূর্তজাসহ আওয়ামী লীগের সহযোগী-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন