
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে ভারতীয় জ্বালানি তেলের প্রথম চালান।
গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চাতলাপুর-মনু চেকপোস্টে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী তেলবাহী লরি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বলে জানান চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা সুমন মিয়া।
এরপূর্বে সিলেট-মৌলভীবাজার-শমশেরনগর ট্রানজিট সড়ক ব্যবহার করে কঠোর নিরাপত্তায় তেলবাহী ১০টি লরি চেকপোস্টে পৌঁছে।
চেকপোস্টে ফুল দিয়ে বরণ করা হয় লরির চালক ও সফরসঙ্গী ভারতের অয়েল কর্পোরেশনের কর্মকর্তাদের। এ সময় ত্রিপুরার উনকোটি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় ভারতের মেঘালয় থেকে সিলেটের গোয়ানইঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ৯টি তেলবাহী ও একটি গ্যাসবাহী লরি বাংলাদেশে প্রবেশ করে।