
নিউজ ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে ১৫ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, আজ সকালে পাটুরিয়াগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে বাসটি খাদে পড়ে যায়। তখন এসময় উভয় গাড়ির ১৫ যাত্রী আহত হন।