
নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার থেকে আজ রবিবার সকালে ১৫ কেজি গাঁজাসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। তারা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার পুরান কল্যাণপাড়ার হাবিব হোসেনের স্ত্রী মেহেরুন বেগম (৪৫) ও তার মেয়ে জেসমিন বেগম (২৫)।
চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক এসআই আরিফ বলেছেন, চৌদ্দগ্রাম বাজারে গাঁজা নিয়ে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে মা-মেয়েকে আটক করা হয়। এরপরে তাদের ভ্যানেটি ব্যাগ ও বাজারের ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।