News71.com
 Bangladesh
 11 Sep 16, 12:24 PM
 401           
 0
 11 Sep 16, 12:24 PM

জয়পুরহাটে ৩১৩টি স্থানে ঈদের জামাত ।।

জয়পুরহাটে ৩১৩টি স্থানে ঈদের জামাত ।।

নিউজ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জয়পুরহাট জেলায় ৩১৩টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উৎসব উদযাপনের জন্য ঈদগাহ ময়দানগুলোকে ইতোমধ্যে সাজানো হয় মনোরম সাজে। জয়পুরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং জয়পুরহাট চিনিকল জামে মসজিদে ঈদুল আজহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও কালেক্টরেট ঈদগাহ ময়দান, কাশিয়াবাড়ী ঈদগাহ ময়দান, তালীমূল ইসলাম একাডেমি ঈদগাহ ময়দান, তেঘর হাইস্কুল ঈদগাহ ময়দান ও হাতিল মাংনীপাড়া ঈদগাহ ও করিমনগর লালবাজার ঈদগাহ ময়দানসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ৩১৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৪২টি, পাঁচবিবিতে ৫৩টি, কালাইতে ৮৫টি, ক্ষেতলালে ৬৭টি এবং আক্কেলপুর উপজেলায় ৬৬টি।

জেলায় সুষ্ঠুভাবে ঈদুল আজহা উৎযাপনের জন্য আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্কাউটরা দায়িত্ব পালন করবেন প্রতিটি ঈদগাহে। র্যালব সদস্যরাও সার্বক্ষণিক টহলে থাকবেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর নামে পশু কোরবানি করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন