
নিউজ ডেস্কঃ রংপুরের গঙ্গাচড়ায় তিনটি মোটরসাইকেলসহ দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টায় ওই উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জুয়াড়িরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া গ্রামের তোফাজ্জল হক (৪৮) ও চর শংকরদহ গ্রামের হাবিবুর রহমান (৪৫)।
গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. জিন্নাত আলী বলেন, রাতে একদল জুয়াড়ি পূর্ব ইসলিগ্রামে জুয়া খেলছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।