News71.com
 Bangladesh
 11 Sep 16, 11:28 AM
 314           
 0
 11 Sep 16, 11:28 AM

নবীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত।।

নবীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. কাজল মিয়া (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের আওয়ালভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গিয়েছে, কাজল নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় নবীনগর থানার এসআই রেজাউল করিমসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, শনিবার মধ্যরাতে একদল ডাকাত আওয়াল ব্রিজ এলাকায় গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কাজল মিয়া মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন