News71.com
 Bangladesh
 11 Sep 16, 11:05 AM
 311           
 0
 11 Sep 16, 11:05 AM

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধান নিহত।।

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধান নিহত।।

নিউজ ডেস্কঃ খুলনার কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনের টিয়াখালী খাল এলাকায় আজ ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম গাজী (২৪) নিহত হয়েছেনে।

এরপূর্বে রবিউলকে শনিবার সন্ধ্যার দিকে ৪ নম্বর কয়রা এলাকা থেকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছিলো বলে জানা গেছে।

কয়রা থানার ওসি শমসের আলী জানান, বনদস্যু বাহিনী প্রধান রবিউলকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে সুন্দরবনের টিয়াখালী খাল এলাকায় গেলে তার সতীর্থরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রবিউল পালানোর চেষ্টা করলে লাইন অব ফায়ারের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বন্দুকযুদ্ধস্থল থেকে একটি টু-টু বোর রাইফেল, ৮ রাউন্ড গুলি, ৪টি হরিনের চামড়া ও ২টি শিং উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন