News71.com
 Bangladesh
 11 Sep 16, 11:04 AM
 349           
 0
 11 Sep 16, 11:04 AM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালু 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালু 

ববি প্রতিনিধি: আসন্ন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন দুটি বিভাগ। বিভাগ দুটি হলো কলা ও মানবিক অনুষদের অন্তর্ভুক্ত 'দর্শন' এবং জীব বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত 'কোস্টাল স্টাডিজ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ'। এ দুটি বিভাগ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা হবে ২০ টি। বর্তমানে ৬ টি অনুষদের অধীনে ১৮ টি বিভাগ চালু আছে।

এ তথ্যের নিশ্চয়তা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মনিরুল ইসলাম বলেন, "আমরা ইতিমধ্যে দুটি বিভাগের অনুমতি পেয়েছি এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই এ দুটি বিভাগের প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম চালু হবে।'

উল্লেখ্য, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে দুটি বিভাগে কতজন শিক্ষার্থী ভর্তি করানো হবে এ ব্যাপারে এখনো কোনো সুস্পষ্ট তথ্য জানা যায় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন