News71.com
 Bangladesh
 11 Sep 16, 11:03 AM
 337           
 0
 11 Sep 16, 11:03 AM

চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরে ছেড়ে দেয়ায় পুলিশের এএসআই ক্লোজড

চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরে ছেড়ে দেয়ায় পুলিশের এএসআই ক্লোজড

নিউজ ডেস্ক: হত্যা মামলার আসামিকে ধরে আবার ছেড়ে দেয়ায় শিবগঞ্জ থানার এএসআই মোঃ খাইরুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকাল শনিবার বিকালে শিবগঞ্জ থানা থেকে তাকে ক্লোজড করা হয়েছে।

এই বিষয়ে জানা গেছে, গত বুধবার বিকাল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কামাল হত্যা মামলার ২নম্বর আসামি সুমনকে রানীহাটি এলাকা থেকে গ্রেফতার করে এএসআই খাইরুল। পরে তাকে রাস্তা থেকেই ছেড়ে দেয়া হয়। পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এই বিষয়টি তদন্তের জন্য সহকারি পুলিশ সুপার মোঃ ওয়ারেছ আলীকে দায়িত্ব দেন। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন