News71.com
 Bangladesh
 11 Sep 16, 11:02 AM
 317           
 0
 11 Sep 16, 11:02 AM

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

 

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জহিরুল হাসান (৪৭) নামে একজন যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকায় নিহত ওই যুবলীগ নেতার বাড়ির কাছেই এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেছেন, নিহত জহিরুল দক্ষিণ কাঞ্চনা এলাকার কবির আহমেদের ছেলে এবং একই এলাকার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি। গতকাল শনিবার রাত ৯টার দিকে দক্ষিণ কাঞ্চনা এলাকার বাড়ির কাছেই জহিরকে পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন