News71.com
 Bangladesh
 11 Sep 16, 11:01 AM
 332           
 0
 11 Sep 16, 11:01 AM

আগামী দু'দিন আর যানজট হবে না, আশাবাদ যোগাযোগ মন্ত্রীর

আগামী দু'দিন আর যানজট হবে না, আশাবাদ যোগাযোগ মন্ত্রীর

নিউজ ডেস্ক: গতকাল দুপুরের পর থেকে কোথাও তেমন যানজট নেই। গার্মেন্টস শ্রমিকরা চলে যাবার পর এখন রাস্তা ফাঁকা হতে শুরু করেছে। গতকাল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে সড়ক পরিস্থিতির এমন কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আগামী দু’দিন কোথাও আর যানজট হবে না। গাড়ি থেমে থাকছে না কোথাও। জটও নেই। এ অবস্থায় স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরছে’। আর ঈদ পর্যন্ত আশা করা যায় কোথায়ও কোন যানজট থাকবে না।

জানা গেছে, গতকাল শনিবার সকাল হতেই রাস্তায় বের হন ওবায়দুল কাদের। গাবতলী থেকে সাভার, নবীনগর, চন্দ্রা এলাকা পর্যবেক্ষণ করেন। পরে রাতে তিনি মেঘনা সেতু এলাকায় যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন