News71.com
 Bangladesh
 11 Sep 16, 11:00 AM
 289           
 0
 11 Sep 16, 11:00 AM

ঘিওরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ২০

ঘিওরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাস এবং মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে উভয় গাড়ির কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বলেছেন, আজ সকালে পাটুরিয়াগামী একটি মাইক্রোবাস ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে বাসটি খাদে পড়ে যায়। তখন উভয় গাড়ির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন