News71.com
 Bangladesh
 11 Sep 16, 10:55 AM
 280           
 0
 11 Sep 16, 10:55 AM

রংপুরে জামায়াতকর্মী সহ গ্রেফতার ৪২ ।।

রংপুরে জামায়াতকর্মী সহ গ্রেফতার ৪২ ।।

নিউজ ডেস্কঃ রংপুরে মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াতকর্মী সহ ৪২ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বিষয়টি সুনিশ্চিৎ করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো।

আজ সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন