News71.com
 Bangladesh
 10 Sep 16, 11:06 PM
 373           
 0
 10 Sep 16, 11:06 PM

চট্টগ্রামে ১৯ কোটি টাকার ইয়াবা জব্দ

চট্টগ্রামে ১৯ কোটি টাকার ইয়াবা জব্দ

নিউজ ডেস্ক: চট্টগ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড পূর্বজোন। এইসব ইয়াবা গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ কোটি টাকা। আজ শনিবার ভোর রাতে বঙ্গোপসাগরের উপকুলীয় এলাকা আনোয়ারা উপজেলার সাত্তার মাঝিরঘাট এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে একটি বোট চট্টগ্রাম বন্দরের অদূরে গভীর সমুদ্রে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। আর এই অভিযানে একটি বোটকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে তারা বোট রেখে পালিয়ে যায়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লক্ষ পিস ইয়াবা জব্দ করে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন