News71.com
 Bangladesh
 10 Sep 16, 11:05 PM
 318           
 0
 10 Sep 16, 11:05 PM

বয়লার বিস্ফোরণে টঙ্গীতে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বয়লার বিস্ফোরণে টঙ্গীতে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

 

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গীর কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ শনিবার দুপুরে দেয়া ওই শোকবার্তায় তারা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বলেছেন, আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

আজ শনিবার সকালের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে করে ২৫ জন প্রাণ হারায়। আর আহত হন শতাধিক শ্রমিক। এই কারখানাটিতে আজই বেতন-ভাতা দেয়ার কথা ছিল। এই ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন