News71.com
 Bangladesh
 10 Sep 16, 11:04 PM
 290           
 0
 10 Sep 16, 11:04 PM

পাওনা টাকার জন্য মামলা করায় শিক্ষককে মারধর

পাওনা টাকার জন্য মামলা করায় শিক্ষককে মারধর

 

নিউজ ডেস্ক: রায়পুরে পাওনা টাকার জন্য মামলা করায় এক শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠেছে। এই ঘটনার শিকার মো. দেলোয়ার হোসেন (৩৪) রায়পুরের উত্তর-পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। গতকাল শুক্রবার রাতে পৌর শহরের নতুন বাজারে এই ঘটনা ঘটে।

শিক্ষক দেলোয়ার হোসেন বলেছেন, ১ বছর আগে পৌর শহরের ৭নং ওয়ার্ডের মো. মজিবুর রহমান, পল্লী বহুমুখী সমবায় সমিতির নাম করে তার কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা নেন। কয়েকদিন আগে ওই টাকা ফেরত চাইলে মজিবুর রহমান তাকে আড়াই লক্ষ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংকে কোন টাকা না থাকায় এবং টাকা উদ্ধারে ব্যর্থ হওয়ায় তিনি গত বৃহস্পতিবার আদালতে মজিবুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই বিষয়টি জানতে পেরে গতকাল শুক্রবার রাতে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এই ঘটনাটি আমি শুনেছি। এটির বিরুদ্ধে খুব শিগগির ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন