News71.com
 Bangladesh
 10 Sep 16, 10:58 PM
 330           
 0
 10 Sep 16, 10:58 PM

ঈদ উপলক্ষে খুলনায় ভিজিএফের চাল বিতরণ শুরু

ঈদ উপলক্ষে খুলনায় ভিজিএফের চাল বিতরণ শুরু

নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে খুলনা জেলার ৯ টি উপজেলা ও দুটি পৌরসভার ১,৭৪,৬২৬ কার্ডধারীর মাঝে ১,৭৪৬ টন ভিজিএফের চাল বিতরণ শুরু করেছে সরকার।

জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলেছে, জেলার দাকোপ উপজেলার ৩৪,৯৮৫ জন কার্ডধারীর জন্য ৩৪৯ টন চাল, বটিয়াঘাটা উপজেলার ৩১,৭৫৮ জন কার্ডধারীর জন্য ৩১৭ টন চাল, দিঘলিয়া উপজেলার ১৮,৩৯৩ জন কার্ডধারীর জন্য ১৮৩ টন চাল, রুপসা উপজেলার ২৮,২২১ জন কার্ডধারীর জন্য ২৮০ টন , ফুলতলা উপজেলার ৪,৯৪১ জন কার্ডধারীর জন্য ৪৯ টন, কয়রা উপজেলার ১০,৮২২ জন কার্ডধারীর জন্য ১০৮ টন , পাইকগাছা উপজেলার ১৩,৬৯০ কার্ডধারীর জন্য ১৩৬ টন, তেরখাদা উপজেলার ৭,৯৫৯ জন কার্ডধারীর জন্য ৭৯ টন এবং ডুমুরিয়া উপজেলার ১৬,৩৯৫ জন কার্ডধারীর জন্য ১৬৩ টন ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

আবার এদিকে চালনা পৌরসভার ৩,০৮১ জন কার্ডধারীর মধ্যে ৩৬ টন এবং পাইকগাছা উপজেলার ৪,৬২১ জন কার্ডধারীর মধ্যে ৪৬ টন চাল বিতরণ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন