News71.com
 Bangladesh
 10 Sep 16, 10:56 PM
 327           
 0
 10 Sep 16, 10:56 PM

টেকনাফে লবণ মাঠ থেকে লাশ উদ্ধার

টেকনাফে লবণ মাঠ থেকে লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: টেকনাফে হ্নীলার রঙ্গিখালীর একটি লবণ মাঠ থেকে শনিবার সকালে জাফর আলম (২৮) নামের একজন সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাফর আলম টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লানপাড়া এলাকার ছৈয়দ হোসন ওরফে লেডুর ছেলে। নিহত জাফর আলমের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের চাচা মনু বলেছেন, গতকাল রাত ৯টার দিকে টেকনাফ পৌর এলাকা হতে যাত্রী নিয়ে হ্নীলা ষ্টেশনের উদ্দেশ্যে রওনা হয় জাফর। সারা রাত তার খোঁজ পাওয়া যায়নি। সকালে হ্নীলার রঙ্গিখালী লবণ মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু তার সিএনজিটি পাওয়া যায়নি। তার স্বজনেরা দাবি করেছেন, উখিয়ার সেলিম মিস্ত্রির গ্যারেজে সিএনজিটি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন