News71.com
 Bangladesh
 10 Sep 16, 10:55 PM
 330           
 0
 10 Sep 16, 10:55 PM

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি

 

নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা কার্ডে ব্যবহার করা হয়েছে প্রতিবন্ধী শিশুদের আকাঁ ছবি। সেই শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের পৌঁছে দেয়া হয়েছে।

এই বিষয়ে জানা গেছে, বিভিন্ন উৎসব উপলক্ষে বিগত ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৮২ জন প্রতিবন্ধী শিশু-কিশোরের আঁকা ছবি ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রীর বিভিন্ন শুভেচ্ছা কার্ডে। আর এই পর্যন্ত কার্ডে ব্যবহৃত ছবিগুলো দিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। সংগ্রহ করা ছবির একটা সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রী চূড়ান্ত করেন ছবিগুলো।

প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেছেন, ‘এখন পর্যন্ত যতো ছবি নির্বাচিত হয়েছে, সেগুলো দিয়ে একটি বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন