News71.com
 Bangladesh
 10 Sep 16, 10:37 PM
 348           
 0
 10 Sep 16, 10:37 PM

প্রথমবারের মতো ভারতের ত্রিপুরায় জ্বালানি তেল পরিবহন।।

প্রথমবারের মতো ভারতের ত্রিপুরায় জ্বালানি তেল পরিবহন।।

নিউজ ডেস্কঃ সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের জ্বালানি তেলের ট্যাংকলরির প্রথম চালান বাংলাদেশ হয়ে ত্রিপুরায় গেছে। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জ্বালানি তেলবাহী ১০টি ট্যাংকলরি তামাবিল চেকপোস্ট দিয়ে প্রবেশ করে। পরে সিলেট-তামাবিল সড়ক দিয়ে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট হয়ে ভারতের ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করে।


আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে ট্রানজিট এই সড়ক সংযোগের যাত্রাকালে সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান, ভারতের পক্ষে মেঘালয়ের সড়ক বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক অসীম পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


ভারতীয় পাহাড়ী পথে পেট্রোল ও ডিজেল পরিবহনে সমস্যার কারণে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি তেল পরিবহন হবে এই সড়ক দিয়ে।
সিলেটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম জানান, জ্বালানি তেলবাহী ট্যাংকলরি পরিবহনে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে প্রতি কিলোমিটারে প্রতিটনে ১.০২ পয়সা করে শুল্ক প্রদান করবে পরিবহনগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন