News71.com
 Bangladesh
 10 Sep 16, 10:36 PM
 346           
 0
 10 Sep 16, 10:36 PM

ঈদের দিন শোলাকিয়ায় দুটি বিশেষ ট্রেন চলবে ।।

ঈদের দিন শোলাকিয়ায় দুটি বিশেষ ট্রেন চলবে ।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত সোলাকিয়া এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ট্রেনটি পুনরায় দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরব পৌঁছাবে।


পরিবহন কর্মকর্তা আরো জানান, অপর একটি ট্রেন সকাল ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ট্রেনটি পুনরায় দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন