News71.com
 Bangladesh
 10 Sep 16, 10:11 PM
 385           
 0
 10 Sep 16, 10:11 PM

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ।।

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ।।

নিউজ ডেস্কঃ বরগুনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা পথচারী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার খেজুরতলা ও বেলা ১২টায় বরগুনা-পুরাকাটা সড়কের মস্তকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, জেলার ফুল ঢলুয়া গ্রামের মহিউদ্দিন মহিউদ্দিন (২৬) ও অজ্ঞাত এক ব্যক্তি (৬৫)। নিহত মহিউদ্দিন ঢাকা আহছানিয়া মিশনে চাকরি করতেন।


বরগুনা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে সেন্টু নামের এক মোটরসাইকেল চালক আহত অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, মহিউদ্দিনের ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী যাওয়ার কথা ছিল। তার আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন