
নিউজ ডেস্কঃ শিবালয় উপজেলা বিএনপি অফিসে আজ শনিবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় অন্তত দশজন আহত হয়েছে।
জানা যায়, উপজেলা বিএনপি নবগঠিত কমিটি ঘোষণার জন্য কয়েকশ নেতা-কর্মী-সমর্থক আরিচাঘাটে মিছিল শেষে অফিসে সমবেত হয়। পরে পঁচিশ-ত্রিশজন তরুণ-যুবক লাঠি নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সেখান থেকে চলে যায়। এতে বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা সভা পণ্ড হয়।