News71.com
 Bangladesh
 10 Sep 16, 09:53 PM
 341           
 0
 10 Sep 16, 09:53 PM

পুলিশের সঙ্গে গোলাগুলিতে জঙ্গি নিহত, আটক ৩ নারী ।।

পুলিশের সঙ্গে গোলাগুলিতে জঙ্গি নিহত, আটক ৩ নারী ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় তিনজন নারীকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরেশি জানান, ‘গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়েছেন। তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় আটক করা হয়েছে।’
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিৎ হওয়া যায়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কাউন্টার টেররিজম ইউনিট আজিমপুরে অভিযান চালাচ্ছে। সঙ্গে আছেন সোয়াটের সদস্যরাও। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন