News71.com
 Bangladesh
 10 Sep 16, 06:55 PM
 410           
 0
 10 Sep 16, 06:55 PM

মানবতার সেবায় কাজ করছে ইউএসএডি

মানবতার সেবায় কাজ করছে ইউএসএডি

সনজিৎ সরকার উজ্জ্বল: আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধামরাইয়ের উদ্যোগে ছিন্নমূল শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। ঈদ উপহারের মধ্যে রয়েছে পাঞ্জাবি,টি-শার্ট প্রভৃতি। ছিন্নমূল শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন ইউএসএডির অন্যতম উপদেষ্টা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি আশীষ কুমার মজুমদার, বিশেষ অতিথি অভিভাবক পর্ষদের সদস্য মোঃগোলাম হাবিব ও মোঃ ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইউএসএডির কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল, সাধারণ সম্পাদক আবির হাসান খান পলাশ, পরিচালনা পর্ষদের সদস্য জাহিদ হাসান ।অনুষ্ঠানে জাবি ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক হূমায়ুন কবির সভাপতিত্ব করেন এবং জাবি ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক শিকদার সুমন মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাবি ইউনিটের সাংগঠনিক সম্পাদক কাজী বিজয়, ক্রীড়া সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊম্মে হাবিবা ও রাকিব হোসেন, জাবি ইউনিটের সদস্য সজলসহ ইউএসএডির সদস্যবৃন্দ। এ সময় প্রায় ৪০ জন ছিন্নমূল শিশুর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ইউএসএডির নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবায় তাদের কার্যক্রম দিন দিন প্রসারিত হবে এবং এ সময় তারা সকলের সহযোগিতা কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন