News71.com
 Bangladesh
 10 Sep 16, 12:08 PM
 333           
 0
 10 Sep 16, 12:08 PM

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের বেড়ে  ২৫।।

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের বেড়ে  ২৫।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। মারাত্মক দগ্ধ অবস্থায় টঙ্গী হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এ পর্যন্ত নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কারখানার শিফট ইন চার্জ শুভাষ (৪০), প্রিন্টিং হেলপার রফিকুল ইসলাম (২৮), সিকিউরিটি গার্ড হান্নান (৪৫), অপারেটর মামুন (৪০), অপারেটর আনোয়ার (৪০), অপারেটর জয়নুল (৩৪), ক্লিনার শংকর (৩৮) ও ক্লিনার রেদোয়ান (৩৫)।

টাম্পাকো ফয়েলস লিমিটেড নামের এই কারখানায় আজ সকাল ৬টায় বিস্ফোরণটি ঘটে। এরপর আগুন ধরে যায়। দ্রুত সে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। বিষ্ফোরণের ফলে কারখানার একাংশ ধসে পড়েছে।

কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ১৯টি ইউনিট কাজ করছে। সকাল সোয়া ৯টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন