News71.com
 Bangladesh
 10 Sep 16, 12:06 PM
 330           
 0
 10 Sep 16, 12:06 PM

গুলিস্তানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী।।

গুলিস্তানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ভোরে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস ফুলবাড়িয়া এলাকার একটি চায়ের দোকানাদার। তিনি নোয়াখালীর সোনাইমুড়ির ইউনুস আলীর ছেলে।

কুদ্দুসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা নুরে আলম নামের এক রিকশাচালকের বরাত দিয়ে ঢামেক জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস সদরের উত্তর পাশের গলিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল কুদ্দুস। পাশ দিয়ে যাওয়ার সময় নুরে আলম নামে ওই রিকশাচালক দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

রিকশাচালক নুরে আলমের বরাত দিয়ে ঢামেক ক্যাম্পের পুলিশ ইনচার্জ এসআই (উপ পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, কুদ্দুসের সঙ্গে এসময় একটি ব্যাগ ছিল। ব্যাগ দেখে মনে হচ্ছিল তিনি বাড়ি যাওয়ার পথে ছিনতাকারীদের কবলে পড়েছিলেন। এসআই বাচ্চু মিয়া জানান, কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন