News71.com
 Bangladesh
 10 Sep 16, 11:27 AM
 574           
 0
 10 Sep 16, 11:27 AM

কোরবানির পশুর হাট ।। হঠাৎ ভারতীয় গরুতে সয়লাব, দাম কমায় স্বস্তিতে ক্রেতা

কোরবানির পশুর হাট ।। হঠাৎ ভারতীয় গরুতে সয়লাব, দাম কমায় স্বস্তিতে ক্রেতা

 

নিউজ ডেস্ক: কয়েকদিন আগেও রাজশাহীর গরুরহাটগুলোতে দেশীয় খামারে পালিত গরুর আধিক্য ছিল বেশি। কিন্তু হঠাৎ ভারতীয় গরু-মহিষে সয়লাব হয়ে গেছে মহানগরীসহ জেলার অধিকাংশ পশুরহাট গুলোতে। গতকাল শুক্রবার রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট সিটিবাইপাস হাটে ভারতীয় গরু আমদানির দৃশ্য ছিল চোখে পড়ার মত।

এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গত বৃহস্পতিবার থেকে মহানগরীর সিটিহাটসহ বিভিন্ন গরুরহাটে ভারতীয় গরুর উপস্থিতি বেড়েছে। আর এই কারণে গরুর দাম কমতির দিকে।

ঢাকার জুরাইনের গরু ব্যবসায়ী আমজাদ হোসেন বলেছেন, বরাবরের মতো এবারো রাজশাহী থেকে গরু কেনার জন্য এসেছি। দুই একদিনের মধ্যেই গরুর দাম সীমার মধ্যে আসবে বলে ধারণা করছি।

রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেছেন, আমাদের হাটে প্রথম থেকে দেশি গরু-ছাগলের উপস্থিতি ভালোই ছিল। কিন্তু ভারতীয় গরু হাটে না আসলে হাট জমবে না। তাই হাটে ভারতীয় গরুর আমদানি শুরু হয়েছে। এবার আগের চেয়ে হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির মধ্যে দিয়েই গরুর দাম নির্ধারণ করা হচ্ছে। হাটের নিরাপত্তায় আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন