News71.com
 Bangladesh
 10 Sep 16, 11:23 AM
 411           
 0
 10 Sep 16, 11:23 AM

টঙ্গীতে কয়েল কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

টঙ্গীতে কয়েল কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

 

নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। আর এই ঘটনায় আহত হয়েছে আরও ৪১ জন। আজ শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। কিন্তু প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আবার এদিকে আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছে।  এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেলে এবং বাকিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া বলেছেন, প্রথমে দগ্ধ ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত দুজনকে হাসপাতালে আনা হয়। পরে মৃত অবস্থায় আরও ৮ জনকে আনা হয়। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন