News71.com
 Bangladesh
 09 Sep 16, 11:29 PM
 653           
 0
 09 Sep 16, 11:29 PM

প্রধানমন্ত্রীর প্রতি কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরীর কৃতজ্ঞতা প্রকাশ ।।

প্রধানমন্ত্রীর প্রতি কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরীর কৃতজ্ঞতা প্রকাশ ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রয়াত কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী। আজ সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করেন তারা ।

এসময় উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদিন বীর বিক্রম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম ।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা ও বাংলা সাহিত্যের ছাত্রী হিসেবে আমাদের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও ক্রীড়াবিদদের প্রতি সম্মান জানানো আমার এবং রাষ্ট্রের দায়িত্ব। আমি দায়িত্ব পালন করেছি ।

প্রয়াত কবির স্ত্রী নীরা কাদরী বলেন, ‘শহীদ কাদরীর অন্তিম ইচ্ছা ছিলো বাংলাদেশে ফিরে আসার। মৃত্যুর পর কবিকে ব্যক্তিগত উদ্যোগে দেশে ফিরিয়ে আনা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান নীরা কাদরী ।

নীরা কাদরী আরও বলেন, ‘শহীদ কাদরী দেশকে এতটাই ভালোবাসতেন যে, তিনি কখনই বাংলাদেশের পাসপোর্ট পরিত্যাগ করে মার্কিন নাগরিকত্ব গ্রহণে রাজি ছিলেন না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন