News71.com
 Bangladesh
 09 Sep 16, 11:12 PM
 356           
 0
 09 Sep 16, 11:12 PM

বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট ।।

বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট ।।

নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগুড়া-জয়পুরহাট মহাসড়ক সংলগ্ন কিচক বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ।

আজ দিনগত রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাত অনুমান ৮টার দিকে কিচক পেট্রোল পাম্পে আগুন লাগে। এতে আগুন পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর থেকে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে সব ধরনের যান চলা বন্ধ রয়েছে ।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুছ আলী জানান, আগুন নেভাতে সেখানে বগুড়া, জয়পুরহাট, পাঁচবিবি, সোনাতলা, গোবিন্দগঞ্জের ২টি করে ও সারিয়াকান্দির একটি মোট ১১টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন