News71.com
 Bangladesh
 09 Sep 16, 07:20 PM
 382           
 0
 09 Sep 16, 07:20 PM

বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে শিক্ষক বরখাস্ত ।।

বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে শিক্ষক বরখাস্ত ।।

 

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোসহ একাধিক মামলার আসামি হওয়ায় বরিশালের টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমিনুল ইসলাম মাসুমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুন্নাহার আফরোজ গত বৃহস্পতিবার শিক্ষক মাসুমকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। মাসুম ওই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিকে মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক অভিভাবক শিক্ষক আমিনুল ইসলাম মাসুমের বিরুদ্ধে শিক্ষা অফিসে অভিযোগ দেন। বিকে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন নান্নু জানান, শিক্ষক আমিনুল ইসলাম মাসুমের বিরুদ্ধে অভিভাবকদের করা বিভিন্ন অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা শিক্ষা কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজারে আওয়ামিলীগ কার্যালয় ভাঙচুর এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি শিক্ষক আমিনুল ইসলাম মাসুম। ওই মামলায় তিনি ৩৫দিন কারাভোগ করেন। তাছাড়া একটি চাঁদাবাজী মামলায় তিনি ৭ দিন কারাভোগ করেন। এসব অভিযোগ জানিয়ে অভিভাবকরা জেলা শিক্ষা অফিসে শিক্ষক আমিনুল ইসলাম মাসুমের বিরুদ্ধে অভিযোগ দেন। তবে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক মাসুমের দাবি, তাকে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন