News71.com
 Bangladesh
 09 Sep 16, 07:18 PM
 311           
 0
 09 Sep 16, 07:18 PM

বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণে এইচএসবিসির সঙ্গে বিটিআরসি'র চুক্তি ।।

বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণে এইচএসবিসির সঙ্গে বিটিআরসি'র চুক্তি ।।

নিউজ ডেস্কঃ মহাকাশে বাংলাদেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট নির্মাণ, স্যাটেলাইট সিস্টেম ক্রয় ও গ্রাউন্ড নির্মাণে হংকং সাংহাই ব্যাংকের (এইচএসবিসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১ হাজার ৪শ’ কোটি টাকার ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে। আজ বিকেলে বিটিআরসি কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয় ।

এতে বিটিআরসির পক্ষে চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ ও এইচএসবিসির পক্ষে ব্যাংকটির বাংলাদেশের ডেপুটি সিইও মাহবুব-উর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। ২০১৭ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী তারানা হালিম এ আশা ব্যক্ত করেন ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওয়েব ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার পাশাপাশি টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-এডুকেশন, ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) ইত্যাদি সেবা প্রদান করা হবে ।

প্রাকৃতিক দুর্যোগ টেরিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্থ হলে সারাদেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বহাল থাকা, পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসাবে ই-সেবা নিশ্চিত করাসহ স্পেস টেকনোলজির জ্ঞান সমৃদ্ধ মর্যাদাশীল জাতি গঠনেও অনবদ্য ভূমিকা রাখবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বর্তমানে বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ প্রদেয় বার্ষিক প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয়সহ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন