News71.com
 Bangladesh
 09 Sep 16, 07:03 PM
 317           
 0
 09 Sep 16, 07:03 PM

পদক বা কবর সরিয়ে জিয়াউর রহমানকে ছোট করা যাবে না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।।

পদক বা কবর সরিয়ে জিয়াউর রহমানকে ছোট করা যাবে না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।।

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়ার স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে কিংবা জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে সরকার নিজেই নিজেকে ছোট করছে, সংকীর্ণ করছে। সরকারের এসব কর্মকাণ্ডের কারণে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় গণবিরোধী সরকার, মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাওয়া সরকার স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পদক সরিয়ে নিয়েছে। গতকালও একজন মন্ত্রী কবর সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন।’

তিনি বলেন, ‘পদক বা কবর সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না। কেননা তিনি ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন।’

এ সময়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন