News71.com
 Bangladesh
 09 Sep 16, 06:58 PM
 328           
 0
 09 Sep 16, 06:58 PM

টেকনাফে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য আটক ।।

টেকনাফে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য আটক ।।

নিউজ ডেস্কঃ টেকনাফে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এম আলীকে (৪০) আটক করেছে পুলিশ। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার দুবাইপ্রবাসী কবির আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার এএসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম (৯ সেপ্টেম্বর) শুক্রবার ভোরে মৌলভী বাজার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, ধৃত এম আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় তালিকাভুক্ত সদস্য। পুলিশ তাকে বেশ কিছুদিন থেকে খুঁজছে। কোরবানির ঈদকে সামনে রেখে সে এলাকায় এসে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে ভোরে তাকে আটক করে হয়।

তার বিরুদ্ধে টেকনাফ ও চট্টগ্রামের কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন