News71.com
 Bangladesh
 09 Sep 16, 06:57 PM
 299           
 0
 09 Sep 16, 06:57 PM

সাতক্ষীরায় দুস্থদের চাল চুরি, প্রায় সাড়ে ৬'শ’কেজি চাল উদ্ধার।।

সাতক্ষীরায় দুস্থদের চাল চুরি, প্রায় সাড়ে ৬'শ’কেজি চাল উদ্ধার।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দুস্থদের জন্য বরাদ্ধকৃত ভিজিএফের ৬৫০ কেজি চাউল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চাউলগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নওয়াপাড়ার ফজলুর রহমান, আসাদুর রহমান বুলু ও মাসুম বিল্লাহ। দায়িত্বশীল সূত্র জানায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকার গরীব ও দুস্থদের মধ্যে ভিজিএফ’র চাউল বিতরণ শুরু করে। এই কর্মসূচির আওতায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে বিতরণকৃত চাউলের মধ্যে ৫৫ বস্তা চাউল ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাসেম অন্যান্য ইউপি সদস্য সদস্যদের সাথে যোগসাজশে আজগর আলী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। আজগর আলী ওই চাউল স্থানীয়দের কাছে বিক্রি করেন।

এলাকাবাসী বিষয়টি জানতে পেরে আজ সকালে ফজলুর রহমান, আসাদুর রহমান বুলু, মাসুম বিল্লাহ ও আজগর আলীর বাড়ি থেকে ১৩টি বস্তা ভর্তি ৬৫০ কেজি চাউল উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে চাউলগুলো উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে।

দেবহাটা থানার সেকেন্ড অফিসার মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিৎ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন