News71.com
 Bangladesh
 09 Sep 16, 06:53 PM
 291           
 0
 09 Sep 16, 06:53 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮ ।।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে নিয়মিত ও মাদক আইনে মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা আছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিৎ করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন