News71.com
 Bangladesh
 09 Sep 16, 02:02 PM
 264           
 0
 09 Sep 16, 02:02 PM

সাদুল্যাপুরে বাস দুর্ঘটনায় আহত ৫০।।

সাদুল্যাপুরে বাস দুর্ঘটনায় আহত ৫০।।

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি বাস খাদে পড়ে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আজ  সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা দামোদরপুর ইউনিয়নের কান্তনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে কান্তনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় দ্রুত নামতে গিয়ে বাসের অধিকাংশ যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন