News71.com
 Bangladesh
 09 Sep 16, 01:59 PM
 284           
 0
 09 Sep 16, 01:59 PM

টেকনাফে গ্রেফতার আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য।।

টেকনাফে গ্রেফতার আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য।।

নিউজ ডেস্কঃ টেকনাফে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মোহাং আলী প্রঃ এম আলীকে (৪০) আজ ভোরে আটক করেছে পুলিশ। আলীর বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায়।

টেকনাফ মডেল থানার এএসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আলীকে আটক করে। টেকনাফ ও চট্টগ্রামের কতোয়ালী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের তালিকাভুক্ত সদস্য। পুলিশ তাকে বেশ কিছুদিন থেকে খুঁজছে। কোরবানীর ঈদকে উপলক্ষে সে এলাকায় এসে নাশকতার পরিকল্পনা করছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন