News71.com
 Bangladesh
 09 Sep 16, 01:56 PM
 284           
 0
 09 Sep 16, 01:56 PM

সিলেটের ৩ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি ।।

সিলেটের ৩ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি ।।

 

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্যাতিত সিলেট বিভাগের ৩ বীরাঙ্গনাসহ আরো ১৬ জন নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো ১৪৬ জন।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান গতকাল এ তথ্য জানিয়ে বলেন, 'বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে। তারা মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আবেদন যাচাই-বাছাই ও এ বিষয়ে তদন্ত করে আমাদের কাছে সুপারিশ করে। আমরা গেজেট জারি করি'।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ৩ বীরাঙ্গনা হলেন সিলেটের শিবগঞ্জের রোকেয়া বেগম, মৌলভীবাজারের কুলাউড়ার মিনারা বেগম, হবিগঞ্জের মাধবপুরের সন্ধ্যা ঘোষ। বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন