
নিউজ ডেস্কঃ সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ঈদের আগে-পরে ছয় দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক-লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।
এছাড়া ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন উত্সমুখে নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা প্রদানের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-৯১৩০৬৬২ এবং
মোবাইল নম্বর: ০১৯৬৬৬২২০১৯ ও ০১৭৩০৭৮২৯৪৬